
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নকশাবহির্ভূত কাজ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ এ মামলা করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন—খুলনার মেসার্স আমিন অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা উপ-বিভাগ-২ পরিচালন ও রক্ষণাবেক্ষণ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস ও উপ-সহকারী প্রকৌশলী অনি দাস।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কনস্ট্রাকশন অব ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর ২ ভেন্ট অন কুলুটিয়া খাল প্রকল্পে নকশাবহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট পাইল ব্যবহার করে। এতে আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে কমিশন থেকে মামলার অনুমোদন দিলে মামলাটি দায়ের করা হয়। তদন্তের সময় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৪ মে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পান অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

প্রবাসী অধ্যুষিত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজারে উন্নত চিকিৎসাসেবার চরম সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নেই, আর বেসরকারি হাসপাতালগুলোতে সিজার বাণিজ্যের অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগে
ঢাকা-গাজীপুর বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্প দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। সংগঠনটি বলেছে, প্রকল্পটির অবকাঠামোগত কাজের মাত্র তিন শতাংশ বাকি থাকলেও এটি চালু না করে উল্টো ‘প্রোপাগান্ডা’ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, বিআরটি করিডোর ভেঙে অন্য যান চলাচলের...
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কৃষি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে কীটনাশক ও ৩০ বস্তা সন্দেহজনক নকল বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
৯ মিনিট আগে
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে