
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মাদারপুর এলাকার মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০) ও হাজেরা।
জানা গেছে, মাদারপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুলের জমি নিয়ে বিরোধ ছিল। গত শনিবার (১৬ মে) রাতে নুরুল আমিন তাঁর লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা করে ভ্যানগাড়িসহ বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনার জেরে আজ সকালে আশরাফুল ও নুরুল আমিনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশরাফুলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আশরাফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল আমিনের বাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা মোফাজ্জল হোসেন বিদ্যুৎ বলেন, ‘আজ বেলা ১১টার দিকে মারামারির ঘটনায় বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। এ ছাড়া গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর দুজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলমান।’
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
বরিশালে মাদকের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই এএসআই টিনের চালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অধিদপ্তর।
১৬ মিনিট আগে
বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন, জীবিকা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে। ঝুঁকিপূর্ণ নারী, শিশু এবং সংকটে দেশে ফেরা অভিবাসীরা এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।
১৯ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
৩০ মিনিট আগে