
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন), গুলশান বিভাগে বদলি করা হয়েছে। আর গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা-জোনাল টিম), গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে আযমের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৩ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনার পর মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এছাড়াও স্বর্ণ ১ ভরি ৯ আনা ২ রতির পাশাপাশি ১৫ টিরও বেশি দেশের বিভিন্ন অঙ্কের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মাজারের ৩টি ডেগ ও ৫টি দানবাক্স খুলে এগুলো পাওয়া যায়।
১৪ মিনিট আগে
নেত্রকোনায় প্রায় ১০ বছর ধরে শেকলে বাঁধা রয়েছেন তাজউদ্দীন আহমদ (৩০) নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর যেন কারও ওপর আক্রমণ না করেন, সে জন্য তাঁকে শেকলে বেঁধে রেখেছেন বাবা-মা। সাত বছর চিকিৎসা চললেও গত তিন বছর ধরে অর্থাভাবে এই যুবকের চিকিৎসা বন্ধ রয়েছে।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খোলার সময় স্থানীয়দের হাতে আটক হন আশিক মিয়া (৩০) নামের এক যুবক। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে ১৪টি নাট-বল্টুসহ যুবককে থানায় নেয় রেলওয়ে পুলিশ। পরে যুবকের বিরুদ্ধে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
২৮ মিনিট আগে