
রাজধানীর ভাটারা এলাকার নর্দ্দায় একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গ্যারেজটির বড় অংশ এবং গ্যারেজে থাকা পাঁচটি গাড়ি পুড়ে গেছে। আজ বুধবার সকাল ৬টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে।
এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, ভাটারার নর্দ্দায় প্রিন্স অটোমোবাইল নামে একটি গাড়ির গ্যারেজে আজ সকাল ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল ৬টা ১৮ মিনিট থেকে ফায়ার সার্ভিসের বারিধারা ও কুর্মিটোলা স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়।
রাকিবুল হাসান বলেন, শর্টসার্কিট থেকে গ্যারেজটিতে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গ্যারেজের বেশ কিছু অংশ, সরঞ্জাম ও পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে দুটি পাজেরো ও তিনটি প্রাইভেট কার রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে আগুন লাগার পর গ্যারেজের সব গাড়ি পুড়ে গেছে। একপর্যায়ে গ্যারেজের পাশের একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। বহুতল ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর মারা গেলেন সাখাওয়াত হোসেন (৪৯)। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৫ জন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৩ মিনিট আগে
জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। পরে ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ মিনিট আগে
নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েবসাইটে অভিযোগপ্রক্রিয়া চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ইতিমধ্যে ওয়েবসাইটে দেড় শতাধিক অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
৪৩ মিনিট আগে
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে