
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
তবে পুলিশ বলছে, ঘটনার আগে-পরে সিসিটিভির ফুটেজ প্রাথমিকভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাতে ওই নিরাময় কেন্দ্রে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের প্রমাণ মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যেহেতু পরিবার অভিযোগ করছে, তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাঁকে এখানে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্রের লোকজন বলছেন, ইফতারের পর থেকে তিনি না খেয়ে ছিলেন এবং রক্তচাপ কমে গিয়ে অসুস্থ হন। তাঁকে নির্যাতনের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরও খতিয়ে দেখছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, জনতা ব্যাংকের দুপচাঁচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন কয়েক মাস ধরে। সর্বশেষ চলতি মাসের শুরুতে মানসিক রোগ বিশেষজ্ঞ শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন।
১৩ ফেব্রুয়ারি জেলা শহরের সাবগ্রাম এলাকায় মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে শুভকে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৫ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে