
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। পরে ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে কানিজ ফাতেমা মৃত্যুবরণ করেন।
তিনি স্বামী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাড়ির সামনে কানিজ ফাতেমার প্রথম জানাজা এবং আগামীকাল বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

চৈত্রসংক্রান্তি ১৪৩২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো ভেলাবাইচ আয়োজিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনসংলগ্ন ‘রঙ পুকুরে’ এই বাইচে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির ১১টি ছাত্র হলের ২২ প্রতিযোগী।
৩ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
পয়লা বৈশাখ বাংলা নববর্ষে বাঙালির মুখরোচক খাবার পান্ত ভাত আর ইলিশ মাছ। খুলনার পাইকারি বাজারে বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার, আর খুচরা বাজারে ৪২০০-৪৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে বিএনপি নেতা আলতাফুর রহমান নাজমুল হাসানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ মিনিট আগে