ঢাকা: প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। গত বছর অভ্যন্তরীণ সঙ্কটের কথা বলে ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়ে যায়। এ পরিস্থিতি এড়াতে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে সরকার। আজ মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পেঁয়াজ নিয়ে অত্যন্ত আশাব্যঞ্জক একটি সংবাদ দিয়েছেন।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী জানান, পেঁয়াজের নতুন একটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। যে পেঁয়াজ গ্রীষ্ম মৌসুমে চাষ করতে পারবেন কৃষকরা। যাতে করে পেঁয়াজ উৎপাদন আগের চেয়ে অনেক বেড়ে যাবে দেশে। এতো দিন শুধু শীতকালে পেঁয়াজ চাষ হয়ে আসছে বাংলাদেশে।
কতদিনে পেঁয়াজের সংকট কাটবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বারি পেঁয়াজ ৫' নামের নতুন জাতের এই পেঁয়াজ নিয়ে এখনো আমাদের গবেষণা চলছে। তবে আশা করছি, আগামী তিন বছরের মধ্যে এই পেঁয়াজে সাফল্য দেখবো আমরা। তখন উৎপাদন বাড়লে সমস্যা কেটে যাবে।
ভার্চ্যুয়াল এই মতবিনিময়ে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার তিন বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন জাতের পেঁয়াজ উদ্ভাবন সেই পরিকল্পনার একটি অংশ। এছাড়া আরও কী কী উপায় পেঁয়াজের বাজার সারাবছর স্থিতিশীল রাখা যায় তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
১২ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তৌহিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
২ ঘণ্টা আগে
গতকাল বেলা ১টার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
২ ঘণ্টা আগে