
চলতি বছর আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরায় ভাটা পড়েছিল চাষাবাদে। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। রোপণ শেষে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরার কৃষকেরা।
উপজেলার মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, রায়পুরা, উত্তর বাখরনগর, পলাশতলী, মির্জানগর, অলিপুরা, মরজাল, আমিরগন্জ ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে খেতে পরিচর্যা করছেন।
স্থানীয় কৃষক স্বপ্ন বিশ্বাস, বাদল মিয়া, আব্দুর রহমানসহ কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, চাষাবাদের শুরুতে বৃষ্টি না থাকায় সেচের পানিতে বেশির ভাগ জমি রোপণ করতে হয়। পরে টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। পরিচর্যায় মনোযোগ দিচ্ছেন তাঁরা। বৃষ্টিতে খেতগুলো ভালো দেখাচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের মাঝে কিছুটা ভয় থাকলেও ভালো ফলনে লাভের আশায় স্বপ্ন দেখছেন তাঁরা।
চাষি হারুনুর রশিদ বলেন, ‘গত মৌসুমে দাম ও ফলন বেশ ভালো পাওয়ায় এবারও চাষাবাদ করি। চলতি মৌসুমে সার-কীটনাশকসহ বিভিন্ন খরচ বেড়েছে। তবে আগামীতে বৃষ্টি না হলে খরচ আরও বেড়ে যাবে।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চাষিরা পরিচর্যায় ব্যস্ত। চলতি মৌসুমে ৮ হাজার ৬৫৯ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি মৌসুমে ৬৫০ জন উপকারভোগী কৃষকের মাঝে সরকারিভাবে উচ্চফলনশীল (উফশী) পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক বৃষ্টিপাতের মাধ্যমে এ মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায়। তাই এ মৌসুমে সেচের খরচ কম হয়। তবে চলতি মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চাষাবাদে দেরি হয়েছে। টানা বৃষ্টিপাতে চাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে