সাভারের হেমায়েতপুরে ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মিছিলে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা।
উত্তরার আবদুল্লাহপুর বেড়িবাঁধে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুরের টঙ্গীর পক্ষ থেকে আজ রোববার (৩১ মার্চ) বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলে উত্তরা ও টঙ্গীর দেড় শতাধিক শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ২৫ রমজানের দেশের সকল কারখানার শ্রমিকদের ঈদ বোনাসের দাবি জানান। সেই সঙ্গে অবিলম্বে হেমায়েতপুরে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, গত ২৯ মার্চ শ্রমিকদের ঈদ বোনাসের দাবিতে করা মিছিলে ওই এলাকার সন্ত্রাসী সাইদুল, বাপ্পি, কাশেম, শাহিন, মিলন, সাদ্দাম, মিন্টুসহ ১০-১২ জন হামলা চালায়। এতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ২১ জন আহত হন।
হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশের সকল গার্মেন্টস সংগঠনসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতা-কর্মীদের দাবি-হেমায়েতপুরে পূর্ব ঘোষিত গার্মেন্টস শ্রমিক পতাকা র্যালিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গার্মেন্টস মালিকদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়।
শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাভারের ইস্যুতে শ্রমিকেরা রাজধানীর বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তরাতেও শ্রমিকেরা মানববন্ধন করেছে। তারা আব্দুল্লাহপুরের মহাসড়কে নামার চেষ্টা করেছিল। কিন্তু তাঁদের আমরা বুঝিয়ে যেতে দিইনি। পরে শ্রমিকেরা আমাদের সহযোগিতা করে মেইন রোডের পাশের আবদুল্লাহপুর বেড়িবাঁধে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে