রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর বিশেষ অভিযান শেষে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যানটিনে। এ সময় মো. রনি মিয়া (২০) ও মো. তুহিন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রিতে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিক্রির মাধ্যমে দেড় গুণ মুনাফা অর্জন করতেন।
সনদ বড়ুয়া বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
৪৪ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে