কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার এক মাস পর চালু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালীর র্যাম্প।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হলেও এফডিসিমুখী র্যাম্পের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান জানান, পাঁচটি টোলবুথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন একটি টোলবুথ সচল হয়েছে। যেহেতু এই র্যাম্প দিয়ে খুব বেশি যান চলে না, একটি বুথ দিয়ে ফি আদায়ে সমস্যা হবে না।
তবে এফডিসির এক্সিট র্যাম্পটি ঠিক কবে নাগাদ খুলবে তা নিশ্চিত করতে পারেননি হাসিব হাসান খান।
কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল বুথে এবং পরদিন মহাখালী টোল বুথে আগুন দেওয়া হয়।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
১ ঘণ্টা আগে