নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাপ্পু (৪০) ও তাঁর ভাই শুক্কুর (৩৭)। তাঁরা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় বসবাস করতেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তাঁর ভাই পাপ্পুসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। ওই বছরের ২৩ জুলাই চাঁদা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যান।
গুরুতর অবস্থায় সিরাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষ আজ আদালত এ রায় ঘোষণা করেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে