
নওগাঁয় র্যাব হেফাজতে জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সুরতহাল ও পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা তাঁকে তুলে নিয়েছেন, তাঁদের পদবিসহ তালিকা চেয়েছেন আদালত। আগামীকাল মঙ্গলবার তা জানাতে বলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে র্যাব হেফাজতে নারীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার।
বিষয়টি নজরে আনলে ওই ঘটনায় মামলা হয়েছে কি না তা ১৫ মিনিটের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি খোঁজ নিয়ে জানান কোনো মামলা হয়নি। এ সময় আদালত জানতে চান কেন মামলা হয়নি?
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্ব নেই? রাষ্ট্র অনেক ক্ষেত্রেই নিজে মামলা করে। পোস্টমর্টেম রিপোর্ট এখনই ফ্যাক্সে দিতে বলেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘রিপোর্ট আসতে সময় লাগবে। কালকে রাখেন।’ পরে আদালত মঙ্গলবার সবকিছু নিয়ে আসতে বলেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে