শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশে অনেক সমস্যা, অনেক বৈষম্য, অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিকারের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এই সত্যিকারের দ্বীনি শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
আজ বুধবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফাজিল/কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের আলেম-ওলামাদের সব সময় অনুরোধ করেন গবেষণা করতে। গবেষণা করে দ্বীনি ব্যবস্থায় এজমা, কিয়াস-বাহাস করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নিতে সরকার কাজ করবে। এ জন্য সরকার জামিয়া (আলিয়া) মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ আমাদের ধর্মতত্ত্ব, ইসলামি দ্বীনি জ্ঞান অনেক বেশি এগিয়ে নিয়েছেন। সেটা মানুষের অধিকার হোক, জাকাত বা ট্যাক্স কীভাবে দেবে সে ব্যাপারে হোক, এই বিষয়গুলিতে আরও গবেষণা হওয়া দরকার।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী বলেন, জ্ঞানী লোকেরা নানান ধরনের গবেষণা লব্ধ ফতোয়া দিয়েছেন। যেনতেন ভাবে নয়। এই গবেষণার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সৃষ্টি। সে জায়গায় যারা অধ্যক্ষ রয়েছেন তাদের আরও মনোযোগী হতে হবে। যারা সমাজে খতিব হবেন, যারা ইমামতি করবেন তারা সমাজের নেতা। তারা শুধু ধর্মীয় নেতা নন, সমাজেরও নেতা।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-১১। সংস্থাটির ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান।
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হরগজ ইউনিয়নে ইউপি সদস্য আব্দুল আউয়ালের স্ত্রী মালা আক্তারের মনোনয়ন নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অন্যদিকে ডিলারশিপ না পাওয়ার অভিযোগে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
২৬ মিনিট আগে