Ajker Patrika

ফ্লাইওভারে আহত ব্যক্তির ভিডিও করছিলেন অনেকেই, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৯: ০০
ফ্লাইওভারে আহত ব্যক্তির ভিডিও করছিলেন অনেকেই, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১টার দিকে ফ্লাইওভারের সায়েদাবাদ অংশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

রাজিবকে হাসপাতালে নিয়ে আসা মো. রায়হান জানান, ফ্লাইওভারের সায়েদাবাদ অংশে মোটরসাইকেলসহ আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। এ সময় অনেকেই দাঁড়িয়ে তাঁর ভিডিও করছিলেন। তবে কেউ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না। পরে তিনি রাজিবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রায়হান আরও জানান, আহত অবস্থায় ওই ব্যক্তি নিজের নাম-পরিচয় জানিয়েছিলেন। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হলে স্বজনেরা হাসপাতালে আসেন। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা কেউ জানাতে পারেননি।

নিহত রাজিবের স্বজনেরা জানান, রাজিবের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায়। তাঁর বাবার নাম আফতাব। তিনি যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন এবং সেখানকার একটি পেট্রলপাম্পে চাকরি করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত