ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দর সূত্র বলছে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে গত ৬ ঘণ্টায় অন্তত ৭টি ফ্লাইট বিলম্ব হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েন পর্যটকসহ সাধারণ যাত্রীরা।
একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট বেলা ৩টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে উড্ডয়নের কথা ছিল। কিন্তু সেটি যেতে পেরেছে রাত ৯টায়।
রাত ৯টার পর থেকে ঢাকার উদ্দেশে আটকে থাকা ফ্লাইটগুলো রওনা করছে বলে জানান কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা। তিনি বলেন, ‘এখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকেও বিমান নামবে, যাত্রীরা সাময়িক কষ্ট পেয়েছেন।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২১ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৮ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে