নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আসামি দুজনকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের ফের কারাগারে ফেরত পাঠানো হয়।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে নিহত হন কামাল হোসেন সবুজ নামের এক ব্যক্তি। এ ঘটনায় করা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এ ছাড়া ওই আন্দোলনের সময় কোতোয়ালি থানা এলাকায় রোফায়েদ হাসান নামের এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় আরিফ হাসানকে।
গত বছরের ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
অন্যদিকে একই বছরের ১৬ নভেম্বর বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে আটক করে।
এই দুই আসামিকে পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকার মো. বশিরের ছেলে।
১৫ মিনিট আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে (পাম্প) ড্রামে করে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক জাহিদ হাসান টিপু দৈনিক
২৬ মিনিট আগে
চার দফা দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তেলবাহী গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ববিসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ...
৪৩ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনগুলোয় ভিড় কিছুটা কমেছে। আগের দিনের চেয়ে আজ রোববার কিছুটা কম সময় লাইনে দাঁড়িয়েই তেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইকাররা। আজ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে