
গাজীপুরের টঙ্গীতে এক নারী (২৮) পোশাকশ্রমিকের নগ্ন ভিডিও ধারণ এবং ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাতে টঙ্গীর কলাবাগান লাল মসজিদ বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্বাস উদ্দিন (৩৩)। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আব্বাস উদ্দিন ভোলা জেলার লালমোহন থানার ধলিগৌরনগর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তিনি কলাবাগান লাল মসজিদ এলাকার বস্তিতে বাড়ি বানিয়ে বসবাস করতেন।
এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার শাহ।
এসআই উৎপল কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নারী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘ ৬ মাস ধরে স্বামীর সঙ্গে অভিযুক্ত আব্বাস উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করেন তাঁরা। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে আব্বাস উদ্দিন ওই নারী পোশাককর্মীর কক্ষে গিয়ে আগের ধারণ করা তাঁর পোশাক পরিবর্তনের নগ্ন ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। পরে দাবি করা টাকা না পেয়ে তিনি ভুক্তভোগীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।’
পুলিশ কর্মকর্তা উৎপল কুমার আরও বলেন, ‘একপর্যায়ে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে আব্বাস উদ্দিন ওই নগ্ন ভিডিও ক্লিপটি ভুক্তভোগীর স্বামীর ইমেইলে পাঠায়। পরে শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতেই কলাবাগান লাল মসজিদ বস্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।’
ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপনে আমার পোশাক পরিবর্তন করার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন আব্বাস। সেই ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ওই ভিডিও আমার স্বামীর ইমেইল আইডিতে পাঠায়। পরে শুক্রবার থানায় মামলা করেছি।’
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢালচর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ জানান, পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তবে সেহরির আগেই ঝড়ে তাঁর ঘরের চালা উড়ে যায়। তিনি বলেন, ‘ঈদের মাত্র তিন দিন আগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।’ তাঁর মতো আরও অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
৩৩ মিনিট আগে
ঢাকা থেকে শিবচরের পাচ্চর পর্যন্ত লোকাল বাসে স্বাভাবিক ভাড়া ১৭০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। স্বল্প দূরত্বের যাত্রীরাই বেশি ভোগান্তিতে পড়ছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেক ক্ষেত্রে যাত্রীদের ভাঙ্গা পর্যন্ত ভাড়া দিয়েই মাঝপথে নামতে হচ্ছে।
৩৯ মিনিট আগে
ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দের বড় অংশজুড়ে থাকে প্রিয়জনের কাছে ফেরার অদম্য টান। বছরের বেশির ভাগ সময় জীবিকার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকা মানুষ ঈদ ঘনিয়ে এলে ছুটে চলে নাড়ির টানে গ্রামের বাড়ির পথে। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে এবারের ঈদযাত্রা।
১ ঘণ্টা আগে
নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ নির্দেশনায়’ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম...
১ ঘণ্টা আগে