
কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-কর্মীদের জামিনে মুক্তির পরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশনা দেওয়ায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে লিগ্যাল নোটিশ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবিতে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহীনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে ডিআইজির দেওয়া ওই নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ব্যাপারে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ নির্দেশনায়’ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে।
তবে নির্দেশনায় আরও বলা হয়, যেসব নেতা-কর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাঁদের ক্ষেত্রে জামিনের পর গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসবি) উদ্দেশে এই নির্দেশনা পাঠান রেঞ্জ ডিআইজি।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, রেজিস্ট্রি করা এই লিগ্যাল নোটিশ ডাকযোগে সোমবার ডিআইজির কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমার যা কিছু করণীয়, সেটা আইনগতভাবেই করব।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে