
বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ। কর্মসূচিতে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু এবং সংকটের কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া অভিবাসীদের সামাজিক সুরক্ষা, মানসিক সহায়তা ও জীবিকার সুযোগ তৈরিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জাতিসংঘের মাইগ্রেশন মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কর্মসূচিটি পরিচালিত হবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন ওমেন) যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে কর্মসূচির চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
ড. লরা টম বন্দ বলেন, অভিবাসন কোনো একমুখী প্রক্রিয়া নয়। দেশে ফিরে আসা অভিবাসীরা যাতে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা পেয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। টেকসইভাবে নতুন জীবন শুরু করতে ব্যক্তি, পরিবার ও সমাজ—তিন পর্যায়েই সহায়তা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
ড. লরা টম বন্দ বলেন, যৌথ কর্মসূচির মাধ্যমে জাতিসংঘের সংস্থাগুলো নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে সমন্বিত ও অভিবাসীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, দেশে ফিরে আসা অভিবাসী ও তাঁদের পরিবারের এমন সেবা, সুযোগ ও সহায়তা প্রয়োজন, যা তাঁদের নতুন করে জীবন গড়ে তুলতে এবং সমাজে অবদান রাখতে সক্ষম করবে। সরকার ও জাতিসংঘের সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে এ সহায়তা আরও শক্তিশালী হবে।
কর্মসূচির আওতায় বিদেশফেরত অভিবাসীদের দীর্ঘ মেয়াদে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবার সঙ্গে তাঁদের যুক্ত করার পাশাপাশি জীবিকা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কাজের জন্য বিদেশে গেছেন। তাঁদের মধ্যে ১০ লাখের বেশি নারী। দেশে ফেরার পর অনেকেই চাকরি বা আয় করার সুযোগ, প্রয়োজনীয় সেবা পাওয়া ও বিদেশে থাকার সময়ের নানা মানসিক চাপ মোকাবিলায় সমস্যায় পড়েন। হঠাৎ বা সংকটের কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এসব সমস্যা আরও প্রকট।
কর্মসূচির আওতায় সরকারি প্রতিষ্ঠান ও লিঙ্গ সংবেদনশীল নাগরিক সমাজের সংগঠনগুলোকে ঝুঁকিপূর্ণ বিদেশফেরতদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করতে সহায়তা দেওয়া হবে। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী পৃথক পুনর্বাসন পরিকল্পনা তৈরি, সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি ও শ্রমবাজারে কাজের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হবে।
আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম, বৈষম্যমূলক সামাজিক রীতিনীতি মোকাবিলা এবং জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর উদ্যোগ পরীক্ষামূলকভাবে নেওয়া হবে।
সরকার ও জাতিসংঘের যৌথ কর্মসূচিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জেন্ডার সমতা ও নারী-শিশুর ক্ষমতায়ন, উৎপাদনশীল কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈষম্য কমানোর লক্ষ্য অর্জনে এটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, জাতিসংঘ উইংয়ের যুগ্ম সচিব ড. কাজী শাহজাহানসহ সরকারি সংস্থা এবং আইওএম, আইএলও, ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন ওমেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর আফসানা নিপা (৪৫) ও আব্দুস সামাদ সুজন (৫৮)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস...
১ সেকেন্ড আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
রাজধানীর বংশালের নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৬ মিনিট আগে
জিয়াউল আহসান আইন ও বিচারের তোয়াক্কা না করে সজল, সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক, ফিশিং বোট মালিক আলকাছ মল্লিক, মামুন ওরফে মাসুদ, মান্নন, জিহাদ, সোহাগ, আল আমিন, আসাদ, বেলাল, শিশির কুমার মণ্ডল ওরফে মন্টু মেম্বার, বাচ্চু, জামাল মুন্সিসহ কমপক্ষে ১৫০ জনকে হত্যা করে, হত্যার নির্দেশ দিয়ে...
৭ মিনিট আগে