রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা আন্দোলনে শটগানের গুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা রেজাউল করিম অনিক জানান, বিকেলে যাত্রাবাড়ী শনির আখড়া রোডের ফলপট্টির সামনে সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি করে। তখন ওই যুবক গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। নিহত ওই যুবক রিকশাচালক ছিল। ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিল। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মুখমণ্ডলে ও হাতে শটগানের গুলি আছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর পরনে ছিল কালো গোল গলার গেঞ্জি ও চেক লুঙ্গি।
আরও পড়ুন—
দফায় দফায় সংঘর্ষের পর রণক্ষেত্র শনিরআখড়া, টোল প্লাজায় আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
১৭ মিনিট আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে পিটুনি ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগে