মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনচালক শাহাদাৎ হোসেন সরদার (৪০) মারা গেছেন।
আজ সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন সরদার বরিশালের গৌরনদী উপজেলার আফতাফ আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন শাহাদাৎ হোসেন সরদার। ভুরঘাটা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে সড়কের খাদে পড়ে যায় নসিমনটি। ঘটনাস্থলেই চালক মারা যান।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নিহত শাহাদাৎ হোসেন সরদার নসিমনে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে সবজি বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
২৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, সেখানে বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে