
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের এই আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শিত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে একে ‘মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টরিয়াল টিম বিতর্কিত ছবি সরিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
টিএসসি প্রাঙ্গণে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দণ্ডিত রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদসহ বামপন্থী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিবিরের কর্মসূচি অবিলম্বে বন্ধ করা এবং বিতর্কিত ছবি স্থায়ীভাবে অপসারণ।
এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, ‘আমাদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। যদি তারা বন্ধ করতে চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে। অন্যথায় কর্মসূচি চলবে। যেকোনো বাধা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, অভিযোগ আসার পর ছবিগুলো সরানো হয়েছে। এগুলো ছিল বিচারবিভাগীয় হত্যাকাণ্ড তুলে ধরার অংশ। বিষয়টি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুকে লিখেছেন, প্রক্টরের সঙ্গে দীর্ঘ মিটিং শেষে প্রশাসনের কাছে দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং পারমিট বাতিল।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, ‘গতরাত থেকে এস এম ফরহাদ ও সাদিক কায়েমসহ শিবির নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। আমি তাঁদের কর্মসূচি বন্ধের জন্য জোর দাবি জানিয়েছি। তবে শিবির নেতারা জানিয়েছেন, তাদের আজকের কর্মসূচি শুধু একাডেমিক ও সেমিনার-ভিত্তিক, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আজ প্রোগ্রামটি বন্ধ করে দিলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে।’
প্রক্টর বলেন, ‘জোর করে তো আর তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, তারা হয়তো আজকের মতো কর্মসূচি চালিয়ে যাবে।’

তাঁর প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের প্রার্থী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
৩৫ মিনিট আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। আর এই সময়ে সুস্থ হয়ে মোট ৭২ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। মারা যাওয়া ছেলেশিশুটির বয়স তিন মাস।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘বাস্তা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও তাঁর বাবা মিলে একটি গুরুত্বপূর্ণ সরকারি খালের মুখ বন্ধ করে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ একটি স্থায়ী রাস্তা নির্মাণ করেন। কয়েক মাস আগে নির্মিত এই রাস্তা এখন খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে।’
১ ঘণ্টা আগে
হিজলা উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছেন।
২ ঘণ্টা আগে