
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে রাজধানীর হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে হেনস্তা করা পুলিশের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন লিখেন, ‘তোরা প্রথমে স্টুডেন্ট পেটাবি, ভ্যানে তুলে নিবি, তারপর আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলবি, দেশ কি মঘের মুল্লুক নাকি?’
ওয়াসি মাহাদী চৌধুরী নামে একজন ফেসবুকে লিখেন, ‘ঢাবি শিক্ষকের গায়ে হাত পুরো শিক্ষক সমাজের ওপর হাত, এখনো যদি কোনো শিক্ষক বসে থাকে, তাকে শিক্ষক মানি না।’
এ বিষয়ে জানতে চাইলে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ‘হাইকোর্ট এলাকায় একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। আমি ও আরেকজন নুসরাত জাহান গিয়ে বাধা দিই। পুলিশকে বললাম তার অপরাধ কী? পুলিশ বলল, তাকে চেক করবে। তখন আমি পুলিশকে বলি চেক করার থাকলে এখানে করেন। আমাদের ব্যাগ, ফোন চেক করেন। পুলিশ তখন বারবার বলছিল, আমি কিন্তু বলপ্রয়োগ করব। এরপর পুলিশ ধস্তাধস্তি করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ওই শিক্ষার্থীর হাত শক্ত করে ধরে রাখছিলাম। তখন একজন পুলিশ আমার হাত ধরে মুচড়ে দেয় ও আমাকে ধাক্কা দেয়। হাত মুচড়ে দেওয়াতে হাতে একটু বেশি ব্যথা পেয়েছি, আর বলার মতো শক্তি আমার নেই।’

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৩ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে