Ajker Patrika

খিলগাঁওয়ে আ. লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কর্মী গ্রেপ্তার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খিলগাঁওয়ে আ. লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কর্মী গ্রেপ্তার: ডিএমপি
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন—মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত