জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।
রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্র ১২টায় আমার কাছে এসেছে। আমি সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তবে পত্রে পদত্যাগের কারণ কি উল্লেখ করা হয়েছে তা আমি বলতে পারি না।
এর আগে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধান। তবে সেসময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেতো। এখন যেহেতু অভিভাবক আছে তাই পদত্যাগ করেছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। এর মাধ্যমে মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় স্থাপিত ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরায় যানবাহনের গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক...
৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
৩২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বাজারে নকল কীটনাশক তৈরি ও অবৈধভাবে সার মজুতের দায়ে মো. সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
৩৮ মিনিট আগে