
সাভারের আশুলিয়ায় আলীনূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বাস দুটিকে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আলীনুর পরিবহন নবীনগর-বাইপাইল-আবদুল্লাহপুর রুটে চলাচল করে।
নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষবাগে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার ডেমরা এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একটি আরেকটির আগে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বাস দুটি পাশাপাশি ধাক্কা লাগছিল। এমন সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে এক মোটরসাইকেলের। মোটরসাইকেল আরোহী চাপা পড়ে সেখানেই মারা যান। পরে আশপাশের মানুষ ক্ষেপে গিয়ে বাসে আগুন দেয়।
আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, সকালে আলীনুর পরিবহনের একটি বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী মারা গেলে উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৯ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে