শ্রমজীবী রিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন কয়েক কোটি টাকা চাঁদা উত্তোলন করে সর্বোচ্চ মহল পর্যন্ত এই অর্থের ভাগ-বাঁটোয়ারা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন।
আজ রোববার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ মিছিলে এ কথা বলেন তিনি। মিছিল শেষে ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, গার্মেন্টস টিইউসির সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ প্রমুখ।
ক্বাফী রতন বলেন, শ্রমজীবী মানুষের রক্ত শোষণ করে যারা ধনদৌলত গড়ে তুলেছেন, তাঁদের যত ক্ষমতাই থাকুক একদিন এই দেশে তাদের বিচার হবে। আজ যারা মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও রুটি-রুজি ধ্বংস করে ক্ষমতায় আসীন গণ আদালত গঠন করে তাদের বিচার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ পদে পদে লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে ফুঁসছে। অবিলম্বে কার্ড-টোকেনের নামে চাঁদাবাজি বন্ধ না হলে শ্রমিক-মেহনতি মানুষের চলমান গণ-আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেবে।
রাগীব আহসান মুন্না বলেন, কামরাঙ্গীরচর-হাজারীবাগ এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের সোহরাব গং ও পল্লবী এলাকায় সন্ত্রাসী আড্ডু বাহিনী সরকারদলীয় পৃষ্ঠপোষকতায় সীমাহীন নৈরাজ্য ও সন্ত্রাস চালাচ্ছে। তাদের সকল জুলুম নিরীহ রিকশা চালক ও শ্রমজীবীদের বিরুদ্ধে চললেও আইন প্রয়োগকারী সংস্থা নির্বিকার ভূমিকা পালন করছে।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি লাল পতাকা মিছিল পুরানা পল্টন মোড় ঘুরে ডিএমপি কমিশনারের কার্যালয় অভিমুখে যাত্রা করলে কদমফুল ফোঁয়াড়ার সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরবর্তীতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২১ মিনিট আগে