রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
এর আগে বাংলা মোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে।
৩৪ মিনিট আগে
গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩৬ মিনিট আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে