Ajker Patrika

কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ, একজনকে কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ, একজনকে কারাদণ্ড
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১০ জানায়, গত বুধবার কেরানীগঞ্জ থানার হযরতপুর এলাকায় র‌্যাব-১০, উপজেলা প্রশাসন, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সার প্রস্তুত ও প্যাকেটজাত করার পাশাপাশি নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জিয়াউর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আরও ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জব্দ করা আলামত বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত