Ajker Patrika

হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, মোট মৃত্যু ১০০৯

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৬
হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, মোট মৃত্যু ১০০৯
ফাইল ছবি

হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সার্বিক তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০৯ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় ২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৯৩৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেল।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৭ জনের প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেট বিভাগে—১৫৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৬, বরিশালে ৫৭, খুলনায় ৩৮ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত