
সচিবালয় এলাকায় আন্দোলনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া হয়েছে শিক্ষার্থীদের। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া সেনাবাহিনীর একটি জিপ ও ডিপিডিসির দুটি গাড়ি ভাঙচুর করেন আনসার সদস্যরা। একপর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকলে আনসার সদস্যরা পিছু হটেন এবং পালিয়ে যান।
রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষের সূত্রপাত। এরপর কয়েক দফায় চলতে থাকে সংঘর্ষ। সরেজমিনে সচিবালয় এলাকার তিন নম্বর গেটের সামনে গিয়ে দেখা যায়, গেটের সামনে ডানপাশে সেনাবাহিনীর একটি জিপের সামনের কাচ ভেঙে ফেলেছেন আনসার সদস্যরা। এ ছাড়া গেট বরাবর সামনে একটি একটি প্রাইভেট কার ভাঙচুর এবং এই কারের চালককে ব্যাপক মারধর করেছেন তাঁরা।
হামলার শিকার গাড়ি চালক আবু বক্কর বলেন, ‘সকাল থেকেই আনসারদের কারণে আমার গাড়ি সরাতে পারছিলাম না। রাত সাড়ে ৯টার পরে তারা ভাঙচুর শুরু করে। তখন আমার গাড়ি ভাঙে। আমাকে গাড়ি থেকে বের করে বেধড়ক মারে। গায়ের গেঞ্জি ছিঁড়ে গেছে। এই গাড়িটা ডিপিডিসির কর্মকর্তার।’
সচিবালয়ের সঙ্গেই ডিপিডিসি ভবনের নিরাপত্তার রক্ষী শামিম মিয়া বলেন, ‘আনসার আর ছাত্ররা যখন মুখোমুখি তখন আনসাররা খুব মারমুখী আচরণ করে। চারপাশ উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা আসার পরে আনসাররা তাদের কয়েকজনকে পেটায়। শুনেছি পঁচিশজন ছাত্র আহত হয়ে মেডিকেলে গেছে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েকটা সাউন্ড গ্রেনেড মারে। তখন আনসার সদস্যরা ভয় পায়। পালিয়ে যেতে থাকে। এই সময় ছাত্ররা তাদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং প্রেসক্লাব গেট দিয়ে তাদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়।’
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা হাতে ছাত্ররা আসতে শুরু করে। তারা নানা স্লোগান দিতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে অন্তত ২০ জন সেনা সদস্য এসে এই এলাকা নিয়ন্ত্রণে নেয়। তার একটু পরেই এসে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. মাইনুল ইসলাম। এরপর ভেতরে আটকা পড়া সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীরা বের হয়ে আসেন তাঁদের তত্ত্বাবধানে। ছাত্ররা মানব দেয়াল তৈরি করে কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদে বের আসতে সহায়তা করেন।
আরও পড়ুন—

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক শো, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে।
৩৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। খোরশেদ আলম চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার...
৩৮ মিনিট আগে
সিলেট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাছিমা হক খানের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ তদন্তে চরম দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরও আলোর মুখ দেখেনি কোনো....
৪৩ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে দারোগা বাড়িটি। কালের সাক্ষী এই ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট, অশ্বত্থের গাছ। দরজা, জানালার পাল্লা খুলে পড়েছে, খসে গেছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি এর কাঠামো, নকশা আর পরিবেশের কারণে এখনো...
১ ঘণ্টা আগে