সচিবালয় ঘেরাও করে কর্মকর্তা–কর্মচারীদের জিম্মি করা এবং শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে মনে করছেন সারজিস আলম।
রোববার (২৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র। আনসার সদস্যরা একদিকে দাবি আদায়ের কথা বলে অন্যদিকে সচিবালয়ে কর্মকর্তাকে জিম্মি করে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অর্ধ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলা করে আহত করে।’
তিনি বলেন, ‘আমরা ছাত্রসমাজ আহত শিক্ষার্থীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিব।’
চাকরি জাতীয়করণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন বিক্ষোভ করে যাচ্ছেন আনসার সদস্যরা। রোববার দুপুরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু এরপরও আনসার সদস্যরা সচিবালয়ে উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন।
এই খবরে রাত ৯টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাঁদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এ ছাড়া আনসার সদস্য ও সাংবাদিকও এতে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
৯ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে..
১ ঘণ্টা আগে
মাদারীপুরে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল ও নৌকা কোস্ট গার্ড হেফাজতে রয়েছে এবং জাটকা এতিমখানায়...
১ ঘণ্টা আগে