
চলমান কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নেতৃত্বদানকারীরা পদত্যাগ করে সরে গেছেন আন্দোলন থেকে। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন।
প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা বলেছে, তারা একধরনের পদত্যাগ করে সরে গেছে এই আন্দোলন থেকে। পরবর্তীতে ৬০০-৭০০ সাধারণ শিক্ষার্থী জোর করে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর ২০০-৩০০ জন সেই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়েছি।’
আন্দোলন ছেড়ে দেওয়ার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা আজ আন্দোলনে যাইনি। কী কারণে সরে গেছি আপনার সঙ্গে দেখা করে এ বিষয়টি বলব।’
আরও খবর পড়ুন:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে