
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে প্রধান ফটকের তালা খুলে বের হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতীবাজার মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাঁদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা জোর করে গেট খুলে বের হয়ে গিয়েছে। আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা সরে গেছে এই আন্দোলন থেকে। পরে ৬০০-৭০০ সাধারণ শিক্ষার্থী জোর করে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে ২০০-৩০০ জন পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়েছি।’

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে