পৈতৃক ব্যবসা, কিন্তু হাবিব সেই ব্যবসায় খুব সক্রিয়। বাবা বসেন ক্যাশে, হাবিব এত দিন বিভিন্ন বাজার থেকে মাল কিনে আনতেন, ‘কাস্টমারদের’ বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন। কিন্তু সামনে আলু-পেঁয়াজের মধ্যে যে চাচা বসতেন, তিনি হঠাৎ বলা নেই কওয়া নেই, চলে গেছেন বিদেশে, ভাগ্যপরীক্ষায়। ফলে হাবিবের বাড়তি কাজ যোগ হয়েছে বেশি সময়ের জন্য দোকানে বসার। আগে দোকানে বসতেন কম, এখন বেশিক্ষণ বসতে হয়।
করোনা শুরুর সময়টা হাবিবের জন্য ছিল এক শিক্ষা। সে সময়ই মূলত ক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাল পৌঁছে দেওয়ার কাজটা শুরু করেন। এতে দুই পক্ষেরই লাভ হয়। গত বছর করোনার প্রকোপ শুরু হওয়ার সময়টা যাঁদের মনে আছে, তাঁরা স্মরণ করতে পারবেন, ভয়ে অনেকেই বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। দুটো মাস্ক পরেও ভরসা পেতেন না। আর কখন কীভাবে কোভিড অণুজীবটি শরীরে এসে নিজের জায়গা করে নিত, সেটাও ছিল রহস্যময়। তাই জীবনের সবকিছুতেই এসেছিল মন্দা।
সে রকম একটি সময়ে যখন হাবিবের কাছে বাঁধা ‘কাস্টমাররা' ফোন করতেন, হাবিব তা পৌঁছে দিতেন বাড়ি বাড়ি। তাতে ক্রেতাও ভয়মুক্ত হতেন, হাবিবদের ব্যবসাও চলত খুঁড়িয়ে খুঁড়িয়ে।
তারপর যা হয়, ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। মানুষের মনে সাহস ভর করে। অনেকেই মনে করতে শুরু করে, গরিব মানুষ এই রোগে আক্রান্ত হবে না। ওয়াজ থেকেও কিছু মানুষ করোনা নিয়ে উল্টোপাল্টা বলে বিভ্রান্তি ছড়ায়। কিন্তু একসময় করোনা এসে ধনী-গরিব, হিন্দু-মুসলমান কাউকেই রেহাই দেয় না। ভুয়া বিশেষজ্ঞ আর ধর্মব্যবসায়ীরা যে বানোয়াট কথা বলছে, তা ধরা পড়ে যায়। সে সময় আবার ব্যবসায় খানিক মন্দা। কিন্তু এখন মানুষ অনেক সাহসী, কিংবা বলা যায় নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে বুঝি!
‘আপনার ব্যবসা কেমন চলছে?’
‘এখন ভালো চলে।’
‘কখন খারাপ চলেছিল?’
‘আপনি তো জানেনই। করোনা যখন খুব বেশি ছিল, তখন।’
‘কোনো সমস্যা আছে?’
‘এখনো তো ব্যবসা টিকে আছে। সেটাই অনেক বড় কথা।’
‘মাল কোত্থেকে আনেন?’
‘কারওয়ান বাজার থেকে। ডিসিসি মার্কেট থেকেও আনি।’
হাবিবদের দোকানটা মালে বোঝাই। একটা অল্পবয়স্ক ছেলে আছে, যে করিতকর্মা। কোনো অর্ডার পেলেই পলিথিনে ভরতে থাকে মাল। শুধু হাবিবের একটা আদেশই যথেষ্ট। মোহাম্মদপুরের টাউন হল বাজারে সারি সারি মুদিদোকানের একটি হলো স্বপন স্টোর। তার সঙ্গেই হাবিবের বোঝাপড়া।
বিয়ে করেছেন হাবিব। মাঝে মাঝে দুপুরে খাওয়ার ছলে বাড়িতে যান। বউয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এসে আবার বসেন দোকানে। দোকানের কাজ খুবই একঘেয়ে বলে মনে হয় তাঁর কাছে। কিন্তু বাবার ব্যবসাটাকে বাঁচিয়ে রাখার জন্য জীবন পণ করেছেন। ছোট ভাই টিপু অন্য আরেকটি ব্যবসা সামাল দেয়। পড়াশোনায় বেশি দূর এগোয়নি বলে ব্যবসাটাতেই সংহত হতে চাইছেন।
হাবিবকে শেষ প্রশ্নটা করি, ‘জীবনটা আসলে কেমন, হাবিব?’
এরপর যা হয়, তার কোনো অর্থ হয়তো নেই, আবার থাকতেও পারে।
হাবিব মনের মধ্যে প্রশ্নটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবেন, তারপর বলেন, ‘জীবন, স্যার আপনি জীবনের কথা জিগাইতাছেন, স্যার? জীবন? এতকিছু থাকতে জীবন?’
মনে হয়, ‘জীবন’ শব্দটা জীবনে প্রথম শুনলেন হাবিব।

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার পর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে...
৩১ মিনিট আগে
যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করার সময় গত ৫ জুলাই ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কতিপয় ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং...
৩৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুল কে চালাবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কাজটা শুরু করেছে।
৪৩ মিনিট আগে
মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে। এতে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অনেক সময় দূরে সরে যায়। আত্মীয়কে নয়, যোগ্য ও প্রাপ্য মানুষকে মূল্যায়ন করতে হবে। স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে ত্যাগ স্বীকার করা কর্মী এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
১ ঘণ্টা আগে