
কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। এ সময় দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা এবং বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামক এক ব্যক্তির একটি ভবনে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সতর্ক করা হয়।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু মশার উপদ্রবের হটস্পট শনাক্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

তিন ও চারতলার শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। একদিকে অসুস্থ শিশুদের কান্না, অন্যদিকে স্বজনদের উদ্বেগ—সব মিলিয়ে ওয়ার্ডের পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের মুক্তারপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং বৈধ লাইসেন্স ছাড়া মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে চকো আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ মিনিট আগে
‘কিশোরগঞ্জে এইচআইভিতে আক্রান্ত ২৬ জন, সরকারি হিসাবে শূন্য’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য যাচাই করে জেলায় ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুজনের এইচআইভি শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ...
১২ মিনিট আগে
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ খালেক।
২০ মিনিট আগে