
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মিম।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘যৌন হয়রানির পূর্ণাঙ্গ শাস্তি চাই, সাময়িক নয়’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থীকে।
গত বৃহস্পতিবার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কাজী ফারজানা মিম আজকের পত্রিকাকে বলেন, ‘সাময়িক বরখাস্ত তো দুই বছর আগের হওয়ার কথা। এই বিচারটা হয়েছে দুই বছর আগের বিচার। এখন আমি ওনার স্থায়ী বরখাস্ত চাই। আজ আমার নামে কোর্ট থেকে বিভাগে একটা চিঠি এসেছে। বিভাগ আমাকে ডেকে ওই চিঠি হাতে ধরিয়ে দিয়েছে।’
গত বছর অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্টের ওপর অনাস্থা জানিয়ে আবেদন করে। পরবর্তীতে সে আবেদন ছয় মাসের জন্য কোর্ট স্থগিত করে দেয়। আজ রোববার সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবার কোর্টে আবেদন করে এ অভিযুক্ত শিক্ষক। আর সে আবেদনের একটি কপি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছেও পাঠানো হয়।

অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে চিকিৎসক পদায়ন হয়েছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব...
৬ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
১১ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
৩০ মিনিট আগে
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের নানা অভিযোগে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেনকে গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ারের ছোট ভাই...
৪১ মিনিট আগে