
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
উপাচার্য বলেন, ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী মীমের অভিযোগের ভিত্তিতে ওই বিভাগের শিক্ষক ইমনকে সাময়িক বরখাস্ত এবং চেয়ারম্যান জুনায়েদ হালিমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মৌসুমি হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির সংস্পর্শে এসে এ পর্যন্ত পাঁচজনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। এতে খামারি ও পশু মালিকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিলেও রোগটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ঘাটতির অভিযোগ স্থান
১২ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
১৮ মিনিট আগে
ঝিনাইদহে চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
৩২ মিনিট আগে