ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলসের সঙ্গে সংযুক্ত হয়ে অনলাইনে ‘শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা’ শিরোনামে পাঠদান কার্যক্রমে মেন্টর হিসেবে যুক্ত হলেন লেখক, নির্মাতা ও উপস্থাপক আল নাহিয়ান। সম্প্রতি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য মেন্টর’ অনুষ্ঠানে মেন্টর হিসেবে তাঁর অভিষেক হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রেডিও ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ আর.জে নীরব। তিনি বলেন, ‘আল নাহিয়ানকে দীর্ঘদিন ধরে নানাভাবে জনসম্মুখে আসতে দেখেছি। এর আগে শুনেছি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে ক্লাস নেন। তবে অনলাইনে রেকর্ডেড ক্লাস করানোর পর শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ একটি পূর্ণাঙ্গ কোর্সের মেন্টর হিসেবে এই প্রথমবার তাঁর অভিষেক হল। এভাবে তাঁকে দেখে আমি খুবই আনন্দিত।’
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আসিফুজ্জামান খন্দকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্রাইট স্কিকসের নির্বাহী পরিচালক আনোয়ার সাদাত কবির, রেডিও উপস্থাপক আর.জে সামুদ্রী, আর.জে খান প্রমুখ।
এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে আল নাহিয়ান বলেন, ‘আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল। এ অধ্যায়ের অভিজ্ঞতা অর্জন করে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি। এ আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে খুব সহজে নিজের মাতৃভাষায় শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে পারবে। এতে আমার শ্রম ও প্রচেষ্টার যাবতীয় সার্থকতা ও সাফল্য আসবে বলে আমি মনে করি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৪ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স হস্তান্তরের ঘোষণা দিয়েও তা দিতে পারেনি শাখা ছাত্রশিবির। সংগঠনটির সাধারণ সম্পাদক বলেছেন, দু-এক দিনের মধ্যে অ্যাম্বুলেন্সটি আসবে। তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির সহায়তায় দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।
৪ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মৃত রোকনুজ্জামান ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
৯ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের পর এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৯ মিনিট আগে