
নীলক্ষেতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা চলমান রাখার মতো সহায়তা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত নীলক্ষেত বইয়ের মার্কেট পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১-এর প্রধান নির্বাহী মেরিনা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএসসিসির মেয়র বলেন, ‘আগুনে কিছু ব্যবসায়ী একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেনন। যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন, এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের কিছু সহযোগিতা করা যায় কি না, তা আমরা দেখছি।’
আগুনের কারণ সম্পর্কে মেয়র তাপস বলেন, অপরিকল্পিতভাবে ওপরের দিকে দোকান বাড়ানোর কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় ভবিষ্যতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে নীলক্ষেতের ওই বইয়ের মার্কেটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় এক ঘণ্টা ধরে মার্কেটে আগুন জ্বলেছিল। আগুন এবং ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে বই দোকানিদের অনেক বই পুড়ে ও ভিজে নষ্ট হয়ে যায়।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে