
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় মাঝরাত থেকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগে
চাঁদপুরে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (রহ.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে এই এলাকায় মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়েছে।
১৯ মিনিট আগে
জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। তাই চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ। এতে জেলেরা কর্মহীন হয়ে বেকার সময় পার করছেন। আয়ের পথ বন্ধ থাকায় এই ঈদে পরিবারের মুখে হাসি ফোটানো নিয়ে জেলে এবং তাঁদের পরিবারে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
১ ঘণ্টা আগে