
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রাজু মন্ডল।
রাজু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে তা আমি বলতে পারব না। এছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন আমি তাঁদের নামও বলতে পারব না।’
আশুলিয়ায় আমবাগান এলাকার ওই বাড়ির নিচতলায় প্রায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন শামসুজ্জামান। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায়।
ওই বাড়ির মালিক ফেরদৌস আলম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সিআইডির লোকজন এসে জিজ্ঞেস করে যে, এই বাসায় শামসুজ্জামান থাকে কি না? থাকে জানালে তাঁকে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম কী কারণে নেওয়া হচ্ছে? তখন আমাকে একজন বলেন, কোনো এক রিপোর্টের কারণে তাঁর নামে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারব না।’
ঘটনার সময় শামসুজ্জামানের বাসায় ছিলেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাসায় এসে সিআইডি সদস্যরা একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক জব্দ করেন এবং সেগুলোর তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলেন। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তাঁর (শামসুজ্জামান) ছবি তোলা হয়। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে তাঁরা বের হয়ে যান। ৩টি গাড়িতে এসেছিলেন সিআইডি সদস্যরা।’
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কী না তিনি এখনও নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের ছোটভাই।
আরও খবর পড়ুন:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুজনের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে নূর হালিমার এনআইডি গত ১১ আগস
২২ মিনিট আগে
সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১ ঘণ্টা আগে