রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান বিথী। এ ঘটনায় প্রতিবেশী জীবন বাড্ডা থানায় আটক আছেন।
নিহত বিথীর বড় ভাই ইয়াছিন মিয়া জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বিথী। কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।
ইয়াছিন মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাঁর স্বামী কমল ছুরিকাঘাত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ সময় তাদের প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে পুলিশ জীবন থানায় ধরে নিয়ে যায়।’
ইয়াছিন আরও বলেন, ‘বিথী স্বামী-সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকত। তিন মাস ধরে টঙ্গি থাকে। গতকাল বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসককে জানায় অ্যাক্সিডেন্ট করেছে। ভর্তি খাতায় অ্যাক্সিডেন্ট উল্লেখ করে। পরে কমল তার প্রতিবেশী জীবনকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল কমল তাঁর স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর কমল পালিয়ে গেছে। তবে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১ ঘণ্টা আগে