Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

রোববার দিবাগত রাত ৩টার দিকে থানা-পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী বলেন, রাতে টহলের সময় কুতুবখালী মাদ্রাসা ভবনের পেছনে এক যুবকের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর জানান ওই মাদ্রাসারই কিছু ছাত্র। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে আনার পর তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই যুবকের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো গেঞ্জি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত