Ajker Patrika

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনার ২৪ জন, লালবাগের ৭৮ জন, ওয়ারীর ৭৪ জন, মতিঝিলের ৪৯ জন, তেজগাঁওয়ের ৭৮ জন, মিরপুরের ১১৯ জন, গুলশানের ২৭ জন ও উত্তরার ২৫ জন।

অন্যদিকে গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা,২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত