
কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় ব্লকেড কর্মসূচি শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা এখনো শুরু করতে পারেননি তাঁরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছেন।
এ ছাড়া শাহবাগ মোড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ। তারা বলছে, বিগত দিনগুলোর মতোই হবে তাদের অবস্থান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অবস্থান প্রতিদিনের মতো হবে। আমরা আইনশৃঙ্খলার দায়িত্বে আছি।’
এদিকে আন্দোলনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। আমরা ব্লকেড কর্মসূচি শুরু করব। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে বলে আশা করি।’
অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রসমাজকে জিম্মি ও জনদুর্ভোগ তৈরি করা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বেলা ২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল ছাত্রলীগের। সেটিও তারা শুরু করেনি।
ছাত্রলীগের শীর্ষ নেতারা জানান, বৃষ্টির কারণে তাদের কর্মসূচির বিলম্ব হচ্ছে।

সিরাজগঞ্জে ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রলীগের (নিষিদ্ধ) কমিটিতে নাম থাকায় মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
২২ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদ্রোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার তিন দিন পর তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে