
করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য চাকরিতে আবেদনের বয়সসীমা অস্থায়ীভাবে ৩৫ বছর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন একদল চাকরিপ্রার্থী। গত ১৯ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তারা।
আজ সোমবার কর্মসূচি চলাকালে চাকরিপ্রার্থী জুবায়ের আলম শেখ বলেন, যে সকল শিক্ষার্থীর জন্ম ১৯৯০, ১৯৯১, ১৯৯২,১৯৯৩, ১৯৯৪ সালে এবং করোনাকালীন বয়স ২৯, ২৮, ২৭, ২৬, ২৫ বছর তারা বিগত সময়গুলোতে সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছে। করোনা মহামারী, কোটা পদ্ধতি, সেশনজট, প্রশ্নফাঁস, ডিভাইস বানিজ্য, এক দিনে ১৫-২০ টি নিয়োগ পরীক্ষা, প্রায় দেড় বছর সার্কুলার বন্ধ থাকা, রি-সার্কুলারে আবেদনের সুযোগ না রাখার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বিগত সরকারের শাসনামলে স্বজনপ্রীতি, দুর্নীতি, দলীয় নিয়োগ, ব্যাকডেট বঞ্চিত, ৩২ এর সুবিধা বঞ্চিত, জুলাই বিপ্লবসহ নানাবিধ পরিস্থিতির কারণেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চাকরিপ্রার্থী শাপলা আকতার বলেন, মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি কর উচিত। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিসিএস এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরসহ সকল মন্ত্রণালয়, বিভাগ, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়কৃত প্রতিষ্ঠান সমূহে চাকরিতে আবেদনের বয়সসীমা অস্থায়ীভাবে ৩ বছর বৃদ্ধি করে ৩৫ নির্ধারণের জন্য বিনীত অনুরোধ করছি।
চাকরিপ্রার্থীরা বলেন, বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। আর ইতিমধ্যেই যারা সরকারি নানা সিদ্ধান্ত ও দুর্নীতি অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘুরে দাঁড়াবার সুযোগ দেওয়া রাষ্ট্রের কর্তব্য। এজন্য চান সরকার মানবিক দিক বিবেচনা করে অস্থায়ীভাবে তাদের জন্য চাকরির বয়সসীমা ৩ বছর বৃদ্ধি করুক।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে