নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আসামি গ্রেপ্তারের সময় র্যাবের গুলিতে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত এবং হুমায়ুন নামে একজন গুলিবিদ্ধ হন। নিহতের পরিবার বলছে, সাদা পোশাকে আসামি ধরতে গেলে পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় র্যাব গুলি চালায়। অন্যদিকে র্যাব বলছে, এলাকাবাসীর হামলায় আত্মরক্ষার্থে গুলি চালায় র্যাব। এতে ওই ব্যক্তি মারা যান। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
র্যাব বলছে, রোজিনা আক্তার নামে এক যুবতীকে গলা কেটে হত্যার ঘটনার আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তারের সময় র্যাবের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের ছেলে দ্বীন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার সময় একই গ্রামের আমির আলীর ছেলে সেলিমকে কে বা কারা মারধর করছিলেন। এ সময় দ্বীন ইসলামের পিতা আবুল কাশেম জানতে চান, কেন তাঁকে মারধর করা হচ্ছে। তাঁরা আইনের লোক পরিচয় দিলে তাঁদের পোশাক নেই কেন জানতে চান আবুল কাশেম। এ কথা বলতেই প্রথমে তাঁর বাঁ পায়ে আঘাত করা হয়। এ সময় আবুল কাশেম চিৎকার করলে তাঁর পেটে গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী বেরিয়ে এলে র্যাব গুলি করতে করতে এলাকা ত্যাগ করে। এ সময় হুমায়ুন কবির নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন।
র্যাব-১১-এর সিইও তানভীর মুহাম্মদ পাশা বলেন, গত বৃহস্পতিবার ওই এলাকায় এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে র্যাব-১১-এর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসী র্যাবের ওপর হামলা করলে আত্মরক্ষার জন্য র্যাব গুলি করে। সেখানে আবুল কাশেম গুলিবিদ্ধ হন। এ সময় র্যাবেরও চার সদস্য আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আরও খবর পড়ুন:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, মহিষ, ছাগল ও দুম্বা নিয়ে ঢাকার হাটগুলোতে হাজির হচ্ছেন ব্যাপারীরা।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহ জেলায় স্থায়ী-অস্থায়ী ২৪টি পশুর হাট রয়েছে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
২ ঘণ্টা আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
৪ ঘণ্টা আগে