পাবনার ভাঙ্গুরায় পুলিশের লোক পরিচয় দিয়ে দুই সহোদর কৃষকের কাছ থেকে তিনটি ছাগল নিয়ে গেছে এক প্রতারক। ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। আজ শনিবার সকালে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ভবানীপুর দিয়াপাড়া গ্রামে ছাগল কিনতে আসেন এক ব্যক্তি। এ সময় তিনি নিজেকে থানা পুলিশের লোক পরিচয় দেন। ওই গ্রামের কৃষক আইয়ুব আলীর দুটি ছাগল ২৪ হাজার টাকা ও তাঁর ভাই নবীর উদ্দিনের একটি ছাগল ১৩ হাজার টাকা দাম নির্ধারণ করেন। এরপর টাকা নিতে তাঁর সঙ্গে থানায় যেতে হবে বলে ছাগলসহ মালিক আইয়ুব আলীকে ভ্যানগাড়িতে করে ভাঙ্গুরা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে গিয়ে আইয়ুব আলীকে বলেন, ‘স্যার তো আটঘরিয়া চলে গেছেন। আপনি সেখানে গিয়ে টাকাটা নিয়ে আসেন।’ এ বলে আইয়ুব আলীকে আটঘরিয়ার উদ্দেশে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন। এই সুযোগে তিনি ছাগল নিয়ে সটকে পড়েন। আটঘরিয়ায় গিয়ে আইয়ুব প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে সেখানকার লোকজনের সহায়তায় ঘটনাটি আটঘরিয়া থানার ওসিকে জানালে তিনি ভাঙ্গুরা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগী আইয়ুব আলী জানান, পাড়ার লোকজনের সামনেই ওই লোক থানা থেকে এসেছেন বলে পরিচয় দেন। তিনি তাঁর কথায় বিশ্বাস করেছিলেন।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের কাছ থেকে জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার ৩ নম্বর আসামি, স্থানীয় বিএনপি নেতা ও কেরানীগঞ্জ শিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১১ মিনিট আগে
পাটগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
১৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।
২৫ মিনিট আগে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দিয়ে
২৯ মিনিট আগে